সিলেট | |
প্রকাশিত: 11:03 PM, July 1, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: সাংবাদিক আহবাব মোস্তফা খানের মা রাজিয়া বেগমের দাফন সম্পন হয়েছে। শনিবার বেলা ২টায় খাগদিওর খাইশা পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমা রাজিয়া বেগমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন দৈনিক জালালাবাদের সাবেক মহাব্যবস্থাপক আহবাব মোস্তফার চাচাত ভাই ফারুকুজ্জামান খান।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ্জানাযায় অংশ নেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সুহেল, ৭১ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, ক্রীড়া লেখক সমিতি সিলেটের সহ-সভাপতি মান্না চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, কাজী হেলাল, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ ও কামরুল ইসলাম, স্টাফ ফটো সংবাদিক হুমায়ুন কবির লিটন, জামায়াত নেতা ড. নুরুল ইসলাম বাবুল,, দৈনিক জালালাবাদের সার্কুলেশন ম্যানেজার রশীদ আহমদ, ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান প্রমূখ।
জালালাবাদ পরিবারের শোক:
দৈনিক জালালাবাদের প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খানের মাতা রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক জালালাবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার এবং সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহসহ দৈনিক জালালাবাদ এর পরিবার। শোকবার্তায় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রভাতবেলা সম্পাদকের সমবেদনা:
দৈনিক জালালাবাদের প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খানের মাতা রাজিয়া বেগমের ইন্তেকালে গভীর সমবেদনা জানিয়ে মরহুমার জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক শোকবার্তায় তিনি আহবাব মোস্তফা খান সহ পরিবারের সকল সদস্য’র জন্য ছবরে জামিল কামনা করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের শোক:
দৈনিক জালালাবাদের প্রধান প্রতিবেদক আহবাব মোস্তফা খানের মাতা রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু। শোকবার্তায় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আহবাব মোস্তফা খানের মাতা রাজিয়া বেগম (৫৫) গত শুক্রবার রাত সোয়া ১২টায় নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মরহুম শিক্ষক তখলিছুর রহমান খানের স্ত্রী রাজিয়া বেগম মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি