সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৭
শোয়েব উদ্দিন, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর নিজপাট ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রাক্কালে জামান ও সেলিম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ১০জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিজপাট ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সভা আহবান করে ছাত্রদল। যথা সময়ে উভয় গ্রুপের সদস্যরা জৈন্তাপুর রাজকুমারী ইরাদেবী মিউজিয়ামবাড়ীতে সমবেত হতে থাকে। একপর্যায় উভয় গ্রুপের মধ্যে কথাকাটাকাটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভা স্থলের শতাধিক চেয়ার ভাংচুর করে উভয় গ্রুপের নেতাকর্মীরা। ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভাংচুর শেষে জামান সমর্থিত গ্রুপের সদস্যরা শ্লোগান দিয়ে জৈন্তাপুর বাজারে মিছিল করে।
এদিকে সংঘর্ষের সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ টিম ঝটিকা অভিযান শুরু করলে উভয় গ্রুপের নেতাকর্মীরা পালিয়ে যায়। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন জানান- জুনিয়র ২ছেলেদের মধ্যে কথাকাটাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমারা তাদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান করি। এমতাবস্থায় পুলিশ চলে এলে ছত্র ভঙ্গ হয়ে যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি