সিলেট | |
প্রকাশিত: 8:04 PM, March 1, 2018
সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীনের মুক্তির দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার ১ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ সাবেক এই ছাত্রদল নেতাকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে জিম্মি করে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা অত্যন্ত ন্যাক্কার জনক। দেশের মানুষ আজ চরম হতাশার মধ্যে সময় অতিবাহিত করছে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্রা গণতান্ত্রিক নির্বাচনী শাসন ব্যবস্থা। নেতৃবৃন্দ বলেন অবিলম্বে সকল নির্যাতন নিপীড়ন অত্যাচার গণগ্রেফতার বন্ধ ও কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২০১৪ সালে দায়েরকৃত একটি বিষ্ফোরক মামলায় জামিন নিতে যান কামরুল হাসান শাহীন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞপ্তি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি