সিলেট | |
প্রকাশিত: 8:53 PM, March 27, 2018
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট শাখার গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম মাহবুব আহমেদ বলেছেন, উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পূবালী ব্যাংক এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম আরও জোরদার ও প্রযুক্তি নির্ভর করতে আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। তিনি পূবালী ব্যাংকের সেবা নিয়ে ব্যবসার প্রসার ঘটাতে সিলেটের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
২৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক ও এজিএম চৌধুরী মো. শফিউল হাসানের সভাপতিত্বে ও উর্ধ্বতন কর্মকর্তা রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুলেমান বখত, বিশিষ্ট ব্যবসায়ী আতাউল করিম সেলিম ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক মিয়া। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী শাহীন চৌধুরী, ব্যবসায়ী ফয়জুর রহমান, আবুল কালাম আজাদ, নোমান আহমদ, মতিউর রহমান, মুর্শেদ আহমদ প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও এজিএম চৌধুরী মো. শফিউল হাসান বলেন, গ্রাহকরা হচ্ছেন ব্যাংকের চালিকাশক্তি। তাদের সমস্যা সমূহ চিহ্নিত করে এগুলো সমাধানের উদ্যোগ নিতেই আমাদের এই আয়োজন। তিনি মানসম্মত গ্রাহক সেবা কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি