বিউটি ধর্ষণ ও হত্যা: গ্রেফতার হয়নি বাবুল

প্রকাশিত: 9:41 AM, March 28, 2018

বিউটি ধর্ষণ ও হত্যা: গ্রেফতার হয়নি বাবুল
প্রভাতবেলা প্রতিবেদক: শায়েদ আলীর কন্যা বিউটি আক্তার (১৬)। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামে। বিউটিকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে স্থানীয় বখাটে বাবুল মিয়া। সে স্থানীয় ইউপি সদস্যা কলমচান বিবির পুত্র। 
ঘটনা হল— স্থানীয় মোজাহের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বিউটি। পাড়ার বখাটে মাস্তান বিউটির পিছু নিয়ে উত্যক্ত করত। এতে বিউটির পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২১ জানুয়ারি বাবুল বিউটিকে তুলে নিয়ে ১৮ দিন জিম্মি রেখে ধর্ষণ করে। এঘটনায় স্থানীয় সালিশ বৈঠক হয়। বৈঠকে বাবুলের প্রতি বিউটিকে বিয়ে করার প্রস্তাব হয়। কিন্তু মাস্তান বাবুল তা প্রত্যাখান করে। এনিয়ে বিউটির পিতা আদালতে মামলা করেন। এঘটনায় পুলিশ ১৫ মার্চ বাবুলের মা ও তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করে। এজন্য ক্ষিপ্ত বাবুল ১৬ মার্চ শুক্রবার বিউটিকে আবার তুলে নিয়ে ধর্ষণ পরবর্তী হত্যা করে। পর দিন ১৭ মার্চ বিউটির নিথর দেহ ধান খেতের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। এর পর থেকে বাবুল পলাতক রয়েছে। — এপর্যন্ত এমনই অভিযোগ পাওয়া গেছে। 

সর্বশেষ সংবাদ