সিলেট | |
প্রকাশিত: 10:19 PM, April 22, 2018
সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে বানিয়াচং ও লাখাই উপজেলায় এই বজ্রপাতে ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,২২ এপ্রিল রোববার দুপুর থেকে হবিগঞ্জ জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে বানিয়াচং উপজেলার ইয়ালা গ্রামে বজ্রপাতের ঘটনায় মইনুদ্দিন (১২) নামের এক শিশু মারা যায়। সে ওই গ্রামের ফুল মিয়ার ছেলে। একই সময়ে লাখাই উপজেলার সুজনপুর গ্রামে হাওরে ধান কাটা অবস্থায় বজ্রপাতে নফুল মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫) নামের দুই কৃষক মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও লাখাই থানার ওসি (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি হবিগঞ্জ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি