সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বেশকিছু দিন যাবত ক্রিকেটাঙ্গনের বাতাসে উড়ছে সাদা পালক। সেই সাদা পালকে লিখা নাম মাশরাফি বিন মুর্তজা। হ্যা, মাশরাফির সাদা পোষাকে ফেরার অপেক্ষায় ছিলেন ক্রীড়ামোদিরা। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি ফিরবেন লংগার ভার্সন ক্রিকেটে। জাতীয় দলের হয়ে সাদা পোষাক উঠবে গায়ে। এমন সব সরব আলোচনায় মুখর ক্রিকেট মহল। এর মাঝে ফিরলেন নড়াইল এক্সপ্রেস।
তবে আপাদত দেশীয় ক্রিকেট লীগে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সন ক্রিকেটে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে মাঠে নেমেছেন মাশরাফি। খুলনার আবু নাসের স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে দীর্ঘ ছয় মাস পর মাশরাফি বোলিং করেছেন। ফেরাটা নিজেকে টেস্ট দলের জন্য প্রস্তুত করার প্রেক্ষাপট হোক বা না হোক। মাশরাফি যাচাই করে নিয়েছেন নিজের শক্তিমত্তা ও সামর্থ্য।
টসে হেরে ব্যাটিংয়ে নামা নর্থ জোন তেমন সুবিদা করতে পারেনি। মাশরাফি যথারীতি প্রথম আঘাত হানেন নর্থ জোনের ইনিংসে। প্রথম ইনিংসে এই দল মাত্র ১৮৭ রানে অল-আউট হয়ে যায়। নাজমুল হাসান শান্ত ও সোহরাওয়ার্দি শুভ অর্ধশতকের দেখা পেয়েছেন। ১২০ বলে হাফ সেঞ্চুরী করে আউট হয়েছেন শান্ত। শুভ ৮৪ বলে ৫৯ রান অপরাজিত ছিলেন। স্পিনার আবদুর রাজ্জাকের বিধ্বংসী বোলিংয়ের সামনে ধ্বসে পড়ে নর্থ জোন। রাজ্জাক একাই ন্যেছেন ৫৩ রানে ৫টি উইকেট। এছাড়া সাকলাইন সজীব পেয়েছেন ২টি।
প্রথম ইনিংস সুধু করে সাউথ জোন সংগ্রহ করেছে ১১৫ রান। দিন শেষে এক উইকেট হারিয়ে মাঠ ছাড়ে এই ব্যাটিংয়ে থাকা দল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি