রাবি সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি সংবর্ধনা ও নবীন বরণ

প্রকাশিত: 11:04 PM, April 26, 2018

রাবি সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি সংবর্ধনা ও নবীন বরণ

আবু বকর অন্তু,রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের নতুন ৮ শিক্ষক পিএচডি  ডিগ্রি লাভ সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক জমকালো  অনুষ্ঠানের আয়োজন করে সমাজ বিজ্ঞান সমিতি। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার আলী ইসলামের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের তিনটি দায়িত্ব আছে। আপনার পরিবারের স্বপ্ন পুরণে কাজ করতে হবে। তবে ভেঙে পড়া চলবে না। বিপদে আপদে বাকা পথে হাটা যাবে না। মনে রাখবেন আপনারা বিশ্ববদ্যিালয়ে পড়েন গোটা দেশেরে খেটে খাওয়া মানুষের পয়সা দিয়ে’।

এ সময় তিনি আরও বলেন, ‘এই দেশের জন্য, সামজের জন্য কাজ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আপনাদের প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে’।

আরও পড়ুন  সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আল্টিমেটাম

এই সময় আরো বক্তব্য দেন, অধ্যাপক মো. ফয়জার রহমান, বিজয় কৃষ্ণ বণিক, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, এসএম কায়েস, আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন, বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ