ইকবাল মনসুরের শয্যাপাশে সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

ইকবাল মনসুরের শয্যাপাশে সাবেক মেয়র কামরান

প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক ইকবাল মনসুর গুরুত্বর অসুস্থ হয়ে শয্যাশায়ী। অসুস্থ ইকবাল মনসুরকে দেখতে  যান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

আজ রোববার (২৯ এপ্রিল) দুপুরে ফটো সাংবাদিক ইকবাল মনসুরের কানিশাইলস্থ বাড়ীতে গিয়ে অসুস্থ ইকবাল মনসুরের খোঁজখবর নেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। সেসময় সাবেক মেয়রের সঙ্গে আরো উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, শেখ আবুল হাসনাত বুলবুল। এসময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজখবর নেন। পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ