সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ দেশের ঘরোয়া ফুটবলকে গতিশীল করার লক্ষ্যে চলছে জুনিয়র লেভেলের খেলা। বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট চলমান। অনূর্ধ্ব-১৮ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরে শূণ্য হাতেই বিদায় নিলো গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান।
এর আগের মৌসুমে ঘরোয়া ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্টের মোহামেডান প্রথম দুটি আসরের শিরোপাই জিতেছি সাদা-কালোরা। শনিবার (৫মে) মোহামেডানের সেই রেকর্ড স্পর্শ করার আর সুযোগ দেয়নি ব্রাদার্স।
ভাগ্যের কি লিখন। ব্রাদার্সের কল্যানেই শেষ আটে আসার সুযোগ পেয়েছিল মোহামেডান।
গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ব্রাদার্সের জয়টা মোহামেডানের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল সামনে। সেই ব্রাদার্সই তাদের বিদায় করলো যুবাদের এই টুর্নামেন্ট হতে। ম্যাচে গোলের দেখা মিলছিল না। এক সময় মনে হয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত যাবে। কিন্তু ৮৯ মিনিটে সেই সম্ভাবনা দূরে সড়ে যায়।
ব্রাদার্স শেষ সময়ে এক নাটকীয় গোল করে বসে। ব্রাদার্স এর ফুটবলার নাইমের মাঝমাঠ ফ্রি কিক নেন। মোহামেডান গোলরক্ষকের হাত থেকে সেই বল ছুটে গেলে অপর খেলোয়াড় আবু রায়হান খন্দকার সুকৌশলে বল গোলবারে পৌঁছে দেন। বাঁধ ভাঙ্গা উচ্ছাস ও আনন্দের বন্যায় ভাসে গোপীবাগের দলটি। এই জয় ব্রাদার্সকে নিয়ে গেল সেমিতে।
মোহামেডানের পিছ ছাড়ছিলনা দুর্ভাগ্য। এই টুর্নামেন্ট –এ কোয়ার্টার ফাইনালসহ ৩ ম্যাচ খেলেছে সাদা-কালোর যুবারা। কিন্তু তিন ম্যাচে একটি গোলও তারা প্রতিপক্ষের জালে পৌঁছাতে পারেনি। মোহামেডান শিবিরে হতাশা। এটা বড়ই করুণ পরিণতি।
রোববার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিজেএমসি ও ফরাশগঞ্জ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি