সিলেট | |
প্রকাশিত: 5:48 PM, May 22, 2018
সাপাহার (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর সাপাহারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্তর পন করা হয়েছে।
মঙ্গলবার (২২মে) দুপুর ২টায় উপজেলা সদরের গোডাউনপাড়ায় ৩ কোটি ১৫ লক্ষ ২৪ হাজার ৪১৪ টাকা ব্যায়ে ফায়ার স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, নওগাঁ গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গনী, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ শাহজাহান হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সমাজসেবক আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী) প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি