বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাবিবুন নাহার

প্রকাশিত: 5:42 PM, June 4, 2018

বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগদলীয় প্রার্থী হাবিবুন নাহার নির্বাচিত হয়েছেন।

 

সোমবার বিকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ জুন আসনটি উপনির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

 

বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, এটা অনুমেয়ি ছিল। উপনির্বাচনের আগে শেষ দিনে হাবিবুন নাহার একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

উল্লেখ্য, তাঁর স্বামী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।

 

এর আগে এই আসনে তালুকদার আবদুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এই আসন থেকে স্পিকারের কাছে পদত্যাগ করেন। স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন।

আরও পড়ুন  কুমারখালী উপজেলা চেয়ারম্যানের ‘অশ্লীল’ ফোনালাপ ফাঁস

 

এই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

 

 

আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বিজয়ী ঘোষণার পর হাবিবুন নাহার বলেন, আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি বিগত দিনেও এই আসনের সংসদ সদস্য ছিলাম। আবার নির্বাচিত হওয়ায় এই আসনের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সমাপ্ত করা চেষ্টা করব।

 

 

এই আসনে নায়ক সাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকার্তার কাছে তা জমা দেননি।

সর্বশেষ সংবাদ