সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির হাসপাতালে মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুন) কেরানীগঞ্জে প্রতিষ্ঠিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারের মৃত দুইজন হলেন- দুদু মণ্ডল (৭০) ও উজ্জল (৩৮)।
মৃত দুদু মণ্ডলের বাড়ি জামালপুর। তার কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়ে সাজা ভোগ করছিলেন।
অপর কয়েদি উজ্জলের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনিও একটি হত্যা মামলায় দণ্ড নিয়ে সাজা খাটছিলেন।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুদু মণ্ডল ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে উজ্জলের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
কারারক্ষী আবু হানিফ জানান, কারাগার থেকে অচেতন অবস্থায় দুদু মণ্ডলকে সকাল সাড়ে ১১ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে উজ্জল (৩৮) নামে আরেক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
হানিফ জানান, রোববার (২৪ জুন) রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন উজ্জল। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের মর্গে দুই মরদেহের ময়নাতদন্ত হবে বলেও জানান কারারক্ষী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি