মিলেমিশে যায় যখন আর্জেন্টাইন ভালবাসা

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৮

মাকসুদা লিসা ,ডায়েরী থেকেঃ  রিপোর্টাদেরও প্রিয় দল থাকে। কোন না কোন দলের প্রতি সমর্থন থাকে। যতই নিরপেক্ষ হবার চেষ্টা করুন না কেন।

সাংবাদিকরা শুধু লিখেই যাবেন। কোন দলের সমর্থক হবেন না । এমনটা আসলে হয়না। ভাবা যায় না।

যারা ক্রীড়া নিয়ে কাজ করেন। লেখালেখি করেন। তাদেরও ভাললাগা আছে। ভালবাসা থাকে। কোন দলের প্রতি। কোন দেশের প্রতি। হোক সেটা ফুটবল। কিংবা ক্রিকেট। অপ্রকাশিত রাখা যায় না। উচ্ছাসে, আবেগে তা সামনে চলে আসে।

 

স্কুল জীবনে ছিলাম আর্জেন্টিনার সাপোর্টার। বুঝে হোক আর না বুঝেই হোক। বড় হবার পর জ্ঞান পরিপক্ব হবার পর ফুটবলের দলবদল হলো।

দক্ষিণ আমেরিকা ছেড়ে ট্রান্সফার হলো ইউরোপে। তবে ট্রান্সফার ফ্রি ছিল শুধুই শৈল্পিক ফুটবলের ভালবাসা।

আমি জার্মানির সাপোর্টার। তবে স্কুল জীবনের প্রথম প্রেম আর্জেন্টিনা এখনও আছে হৃদয়ের ভালবাসার জায়গা জুড়ে।
আশেপাশের প্রিয় ভাললাগার মানুষগুলোকে উৎসাহ দিতেই গতরাতে সামিল হয়েছিলাম আর্জেন্টাইনের দলে।

আরও পড়ুন  জেলগেটে দুদকের মুখোমুখি ডা. সাবরিনা

 

সবার সঙ্গে একাত্মা ঘোষণা করে বসেছিলাম টেলিভিশন সেটে সামনে। আর্জেন্টিনার জন্য কঠিন সময় ছিল।

টানা দুই ম্যাচে খারাপ পারফর্মম্যান্স। আর্জেন্টিনার শুরুটাই বাজে হয়। বিশ্বকাপের নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র। দ্বিতীয় ম্যাচে ঐ ক্রোয়েশিয়ার বিপক্ষে বাজে হার।

লিওলেন মেসির দল তৃতীয় ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।

 

ডি’ গ্রুপ থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল ক্রোয়েশিয়া। আর আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জয়ের ফলে টানা তিন ম্যাচ জয়ী দলটি ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তবে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান পায় আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পাচ্ছে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

 

যত যাই বলুন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, এই দলগুলোই সাপোর্টারাই তো বিশ্বকাপ মাতিয়ে রাখে।

আরও পড়ুন  ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

 

ব্রাজিল, আজেন্টিনা, জার্মানি বিশ্বকাপের সুপার ফোরে কোয়ালিফাই না করলে তো এত সব আয়োজন, এত রঙ বিবর্ণ হয়ে যাবে।
ফ্যাকাসে হয়ে যাবে বিশ্বকাপ ফুটবলের মহা আয়োজন।

সুদূর দেশ থেকে সুরের মূর্ছনা ভেসে আসবে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে।
প্রিয় দলের জয়ে আনন্দে মাতোয়ারা হবে ছেলে, বুড়ো, যুবা-যুবতী। হইহুল্লোড় হবে। মাঝ রাতে পাড়ায় পাড়ায়, মহল্লায় আনন্দ মিছিল হবে। উল্লাস হবে।

 

শুধু রিপোর্টাই নয় । ক্রীড়া প্রতি ভালবাসা সকলের। সার্বজনীন। তাই এই ভালবাসা প্রকাশে বাদ যাননা কেউ। বিশ্বের নামীদামী সেলিব্রেটি, ধনকুবে, রাজনীতিবিদ ও আমজনতা। সবাই মিলেমিশে যান এক কাতারে।

বিশ্বের সিনে জগতের তারকারাও সামিল হয়েছিলেন আর্জেন্টিনাকে উৎসাহ দিতে। নক আউট পর্বে উত্তীর্ণ হবার পর গ্যালারীতে বলিউড সুপার স্টার শাহরুখ খান, রানবীর সিং- কে উচ্ছাস করতে দেখা গেছে।

প্রিয় দলকে সমর্থন দিতে তারাও হাজির হয়েছিলেন রাশিয়ার ফুটবল স্টেডিয়ামে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ