সিলেট | |
প্রকাশিত: 6:26 PM, July 1, 2018
এসএম রাজু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়েছে।
শনিবার (৩০জুন) গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই হাওর, বুধিগাঁও হাওর, নাইন্দার হাওর, তিতকুলির হাওর, জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক, ডুলটিরপার এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে চাউল, ডাল, আলু, তৈল, পিয়াজ.মোমবাতি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি, মাওলানা আবু সাঈদ আনসারী, সাংবাদিক সেলিম আওয়াল, চ্যানেল এস’ ইউ,কে’র চীপ রির্পোটার মঈন উদ্দিন মঞ্জু, ফটো জার্নালিষ্ট এসোসিয়েসর সভাপতি আব্দুল বাতিন ফয়সল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ,বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারাণ সম্পাদক এসএম রাজু, ব্যবসায়ী সোহেল আহমদ,ডাঃ বেলাল উদ্দিন,ডাঃ আব্দুল ওয়াহিদ, নজরুল ইসলাম, তোফায়েল আহমদ, সেলিম আহমদ, মাওলানা আব্দুল রহমান, আওয়ামীলীগ নেতা রাহেদ আলী, শুকুর আলী, প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি