ফুটবলারের হাতে খুনের রক্ত

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে ফুটবলারের হাতেই এক ফুটবলার খুন হওয়ার ঘটনা ঘটেছে।  খুন হওয়ার ফুটবলারের নাম ফাকুন্দো এস্পিনদোলা।

 

রোববার ( ২২ জুলাই) বুয়েন্সআয়ার্সে স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। সেদিন সকালে বুয়েন্সআয়ার্সের একটি বার থেকে বের হওয়ার পর খুন হন এস্পিনদোলা।

 

২৫ বছর বয়সী এস্পিনদোলার বেড়ে ওঠা রিভার প্লেটোর বয়সভিত্তিক দলে। তিন বছর ধরে অ্যালম্যাগরোতে খেলছিলেন তিনি। এটি আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল।

 

খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।  যাদের মধ্যে একজন ফুটবলার। নাহুয়েল অভিয়েদো নামে ওই ফুটবলার বর্তমানে সান টেলমোতে খেলেন।

 

তাদের মধ্যে সকাল সাড়ে ৬টার দিকে সংঘর্ষ হয়। ফাকুন্দো এস্পিনদোলা এবং একটি গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। যে গ্রুপের একজন ছিলেন অভিয়েদো।

 

২৮ বছর বয়সী অভিয়েদোন বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। ২০১১ সালে ডাকাতির সঙ্গে জড়িয়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন  সিলেটে ঈদ জামাত, পুলিশের ১১ নির্দেশনা

 

পুলিশ অভিয়েদোকে আটক করেছে তার এক প্যারাগুইয়ান বন্ধুসহ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ