সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
সাইফ উল্লাহ,সুনামগঞ্জ সংবাদদাতাঃ সুনামগঞ্জের ধর্মপাশায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুলাই) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ১৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, ওইদিন সকাল ৯ টা থেকে বাদশাঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাউবি’র ডিগ্রি দ্বিতীয় সেমিস্টারের সমাজতথ্য-১ পরীক্ষা শুরু হয়। সকাল ১০টার দিকে বাউবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ওই পরীক্ষার্থীদের নকল করতে দেখে তিনি তাদের বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন, রফিকুল ইসলাম, বন্ধনা চক্রবর্তী, পাপিয়া রাণী সরকার, শেফালী আক্তার, কামাল পাশা ও শামসুল ইসলাম।
অপরদিকে একই কেন্দ্রে দুুপুর ২টা থেকে ডিগ্রি তৃতীয় সেমিস্টারের ইতিহাস-২ বিষয়ের পরীক্ষা শুরু হলে বিকেল ৪টার দিকে বাউবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৮ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন, সুপ্রিয়া দাস, আতিকুর রহমান, দিপন কান্তি তালুকদার, দিলীপ কুমার মজুমদার, শাহিদা আক্তার মনি, প্রদীপ রঞ্জন, লাকী খানক ও নুসরাত জাহান।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ রঞ্জন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি