সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এই নগরী আমাদের সকলের। আগামী ৩০ জুলাই সম্মানিত নাগরিকবৃন্দ সঠিক রায়ের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন। সিলেট নগরীর স্বার্থে সৎ, যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন এ প্রত্যাশা আমার।
শুক্রবার (২৭ জুলাই) পৃথক জনসভায় এ আহবান জানান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট জুবায়ের বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে টেবিল ঘড়ি মার্কার বিজয় হবে। টেবিল ঘড়ির বিজয় হলে সিলেট নগরীর দৃশ্য বদলে যাবে। এখানে টেন্ডারবাজি হবেনা। কমিশন এজেন্ট থাকবেনা। আধুনিক পরিকল্পনামাফিক উন্নত বসবাস উপযোগি উন্নত নগরী গড়ে তোলা হবে।
এডভোকেট জুবায়ের শুক্রবার নগরীর মজুমদার পাড়া, মেন্দিবাগ, শেখঘাট জিতুমিয়ার পয়েন্ট ও মদিনা মার্কেট এলাকায় পৃথক পথসভায় উপরোক্ত বক্তব্য রাখেন। বিপুল পরিমান স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এসব জনসভায় আরোও বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রিয় সহকারী মহাসচিব মাওলানা জহুরুল হক,এনডিপি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাগপার মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আহমদ লিটন, নেজামে ইসলাম পার্টির সিলেট জেলা সভাপতি ক্বারী আবু ইউসুফ চৌধুরী, বিজেপির জেলা সদস্য সচিব ডা. একেমএম নুরুল আম্বিয়া, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, হাফেজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, ছাত্রনেতা নজরুল ইসলাম ও ফরিদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি