‘তিনিও আনকনটেস্টের এমপি’

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

‘তিনিও আনকনটেস্টের এমপি’

প্রভাতবেলা প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড. কামাল হোসেনও আন কনটেস্টে জিতে এসেছিলেন। জাতির পিতা একটা আসন ছেড়ে দিয়েছিলেন, সেই সিটে কেউ কনটেস্ট করে নাই। উনি (ড. কামাল হোসেন) এমপি হয়ে আসলেন। সেই আনকনটেস্টের যিনি এমপি, তিনি আনকনটেস্ট মানতে চান না। নিজেকে আবার সংবিধান প্রণেতা দাবি করেন, এখন আবার সেই সংবিধানও তিনি মানতে চান না।’

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেপালে সদ্য সমাপ্ত চতুর্থ বিমসটেক সম্মেলন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ড. কামাল গং, যারা একসঙ্গে হয়েছে তারা আদৌ নির্বাচন চায় কি না? কারণ বাংলাদেশে একটা শ্রেশি বসেই থাকে একটা অনির্বাচিত কিছু আসলে, তারা একটা ফ্ল্যাগ পায়।

প্রধানমন্ত্রী বলেন,ড. কামাল হোসেন সাহেবের পকেটে সবসময় একটা টিকিট থাকে, উনি যখন একটা গরম বক্তৃতা করেন তখন ওনার প্লেন রেডি থাকে।

সর্বশেষ সংবাদ