সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
সংবাদদাতা,ব্রাহ্মণবাড়িয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন।
বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
জানা যায়, ১৩২টি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীক নিয়ে মঈনউদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। এনিয়ে পাঁচবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৩০ ডিসেম্বর) মারামারি ও কেন্দ্র বন্ধ থাকার কারণে (১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে কেন্দ্র গুলোতে পুন:ভোটের জন্য (৯ জানুয়ারি) সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এনিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসনে জয় পেলো ঐক্যফ্রন্ট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি