বিটিভি ভবনে আগুন

প্রকাশিত: 3:49 PM, February 24, 2019

বিটিভি ভবনে আগুন

প্রভাতবেলা ডেস্ক: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে রোববার আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আবদুর রাজ্জাক যুগান্তরকে জানান, রোববার দুপুর দেড়টার দিকে বিটিভি ভবনের তৃতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগার খবরে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

কিন্তু দমকল বাহিনীর লোকজন গিয়ে শুধু ধোঁয়া দেখতে পান। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ