সিলেট | |
প্রকাশিত: 12:24 AM, July 14, 2019
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামাল আর নেই। শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আ.ফ.ম কামাল অসুস্থ অবস্থায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ.ফ.ম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি