সিলেট | |
প্রকাশিত: 7:43 PM, December 12, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট প্রেসক্লাব নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ২৪ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিতে ৬ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন এনামুল হক জুবের, সহ-সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন ফারুক আহমদ, সাধারণ সম্পাদক পদ থেকে মইনুল হক বুলবুল ও মইন উদ্দিন মন্জু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সহ সাধারণ সম্পাদক পদ থেকে এনামুল হক, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদ থেকে ফয়সল আমীন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
চুড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে দি ফিনানসিয়াল এক্সপ্রেস এর স্টাফ করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ।
সহ- সভাপতি পদে দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট মইনুল হক বুলবুল, ও দৈনিক জনতার ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ প্রতিদ্বন্দিতা করবেন।
সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মো. রেনু রয়েছেন চুড়ান্ত প্রার্থী হিসেবে।
সহ- সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার আহমদ সেলিম, দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন প্রার্থী রয়েছেন।
কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক মুক্তখবর এর ফয়ছল আলম, সিলেটের ডাক এর কাউসার চৌধুরী এবং ভোরের কাগজ এর ফারুক আহমদ সর্বশেষ নির্বাচনী যুদ্ধে থাকছেন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এনটিভির মারুফ আহমদ এবং আলোকিত বাংলাদেশ এর আব্দুল্লা আল নোমান। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সংগ্রামের কবির আহমদ, দৈনিক জালালাবাদ এর মুনশী ইকবাল ও সিলেট মিরর এর বেলাল আহমদ চুড়ান্ত প্রার্থী হিসেবে লড়বেন আগামী ২৮ ডিসেম্বর।
এছাড়া সদস্য পদে আব্দুর রাজ্জাক, আহমদ আলী, আশকার ইবনে আমীন রাব্বী, নৌশাদ চৌধুরী ও বদরুর রহমান বাবর তিনটি সদস্য পদের বিপরীতে লড়বেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি