সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
সংবাদদাতা,বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় একটি ডোবা থেকে অজ্ঞাত (৩২) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির বড়খলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে বড়খলা এলাকার একটি ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ওই নারীর পরিচিয় পাওয়া যায়নি। এলাকার লোকজন বলেছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশটি মর্গে পাঠানো হবে।
প্রভাতবেলা /২১-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি