সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, January 25, 2020
প্রভাতবেলা ডেস্ক:: গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট শহরের বিভিন্ন এলাকায় আজ (শনিবার) রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হচ্ছে- কাজির বাজার, শেখঘাট, বন্দর বাজার, জিন্দাবাজার, লালদিঘীর পাড়, জেল রোড, বারুত খানা, নাইওর পুল, সোবহানিঘাট, মহাজন পট্টি, কামালগড়, কালীঘাট।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মাইকিং গাড়ি থেকে জানা গেছে, আজ শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে কারিগরী কারণে কিছুটা তারতম্য হতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
প্রভাতবেলা /২৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি