সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
প্রতিনিধি,কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জে ধলাই নদীতে লীলাইবাজার এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৩৭টি লিষ্টর মেশিন ও ১০ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার দুপুর ২ থেকে ৫টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় আগে টের পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আর্চায্য’র নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আর্চায্য জানান, কোন ভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।
প্রভাতবেলা /২৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি