দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের দক্ষিণ সুরমায় ক্বীন ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

রোববার (২৬জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে ব্রিজের পার্শ্ববর্তী ফরিদা ম্যানশনের সামনের দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

ব্যবসায়ীরা জানান- দক্ষিণ সুরমার ফরিদা ম্যানশনের সামনের হাসান টেডার্স নামক দোকানে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তারা জানান- প্রথমে হাসান ট্রেডার্স থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পাশের জুয়েল ট্রেডার্সে। খবর পেয়ে প্রথমে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। পরে সিলেট ফায়ার স্টেশনের ডিডি কোবাদ আলী সরকার ও ফায়ার স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন  বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী

 

 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান- কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খোঁজে দেখা হচ্ছে।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ