সিলেট | |
প্রকাশিত: 12:54 PM, January 28, 2020
প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে ৩ মাস ১০ দিন বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তুর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে।
সোমবার ময়না তদন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কনস্টেবল সুমন সরকার উপজেলা সদরের বিন্নাগনি এলাকার ভাড়া বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষে শিশু সন্তানকে রেখে তার স্ত্রী টয়লেটে যান। সেখান থেকে ফিরে শিশুকে না দেখে স্ত্রী সুমনকে ঘুম থেকে তুলে আশপাশের কেউ শিশুটিকে কোলে নিয়েছে কি না খোঁজ নিতে বলেন। এক পর্যায়ে বাসা থেকে ৩৫-৪০ গজ দূরে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা কনস্টেবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সোমবার দুপুরে ময়না তদন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি