সিলেট | |
প্রকাশিত: 1:11 PM, January 28, 2020
প্রতিনিধি,হবিগঞ্জ:
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের মঙ্গলকাপন গ্রামের আব্দুর রকিব (৩৫) এবং পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।
বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, পুটিজুরী থেকে সিএনজি অটোরিকশায় গ্যাস ভরতে মিরপুর সিএনজি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন চালক আক্তার মিয়া। সঙ্গে ছিলেন যাত্রী আব্দুর রকিব। পথে বাগানবাড়ি নামক স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালকসহ দুজনই নিহত হন।
হাইওয়ে পুলিশ থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতদের লাশ হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি