বাংলাদেশের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

বাংলাদেশের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

 

মাঠে ময়দানে ডেস্ক :

 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ জনকে।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী বিশ্বকাপের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের অন্যান্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

 

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। ২৪ ফেব্রুয়ারি পার্থে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২৭ ও ২৯ ফেব্রুয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হবে সালমা খাতুনের দলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ।

আরও পড়ুন  ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

 

 

বাংলাদেশে স্কোয়াড :

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা: রিতু মনি ও সোবহানা মুস্তারি।

 

স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ