সিলেট | |
প্রকাশিত: 2:41 PM, February 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট নগরীর শেখঘাট নিবাসী বিশিষ্ট মুরব্বী, শেখঘাট জামে মসজিদ কমিটির সহ সভাপতি ও মদন মোহন কলেজ এর ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আলহাজ্ব ফজলুল হক (৬৮) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন- একজন শিক্ষাবিদ, সজ্জন ও ধর্মভীরু লোক হিসেবে অধ্যাপক ফজলুল হক ছিলেন সকলের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সিলেটবাসী একজন শিক্ষাবিদ অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ আল্লাহ তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
প্রভাতবেলা/এমএ/প্রেবি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি