এসএসসি পরীক্ষা, সিলেটে ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: 3:38 PM, February 9, 2020

এসএসসি পরীক্ষা, সিলেটে ৩ শিক্ষার্থী বহিষ্কার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করা ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দুই ছাত্রকে এবং উপজেলার টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও এক ছাত্রকে বহিষ্কার করা হয়।

 

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ