তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: 10:59 AM, February 11, 2020

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের দুধের আউটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হল, উপজেলার দুধের আউটা গ্রামের মল্লিক মিয়া (৪০), দুলাল মেম্বার (৫০), কামাল হোসেন (৩৫), সিজিল মিয়া (২৫) সাদ্দাম হোসেন (২৫)। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় মল্লিক (৪০) নামে একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং দুলাল (৫০) মেম্বার নামে অপর একজনকে তাহিরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

জানা যায়, উপজেলার শ্রীপুর (উ.) ইউনিয়নের দুধের আউটা গ্রামের লেবু মিয়ার ছেলে মল্লিক মিয়া ও একই গ্রামের পেয়ার আলী মড়লের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে মল্লিক মিয়া তার পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করে খুঁটি মারতে গেলে প্রতিপক্ষ পেয়ার আলীর লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের লোকজন-ই দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পরে। উভয় পক্ষের এ সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন  মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি

 

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ