সিলেট | |
প্রকাশিত: 12:04 PM, February 11, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারী কৌশুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রাজ উদ্দিন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট রাজ উদ্দিন।
তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সহ সভাপতি ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সিলেটে আইন পেশায় যুক্ত রয়েছেন।
এ পদে দায়িত্ব পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহকর্মী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এডভোকেট রাজ উদ্দিন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি