সিলেট ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্টে বেপরোয়া ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামের এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যৃ হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রফিকুল ইসলামের (৩৫) বাড়ি রংপুর। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, সকালে বেপরোয়া গতির একটি ট্রাক সুরমা পয়েন্টে রিকশাচালক রফিকুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, রিকশা চালককে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে কাজিরবাজার সেতু হয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি