করোনায় ইতালিতে এক দিনে ১৯৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

করোনায় ইতালিতে এক দিনে ১৯৬ জনের মৃত্যু

 

বিশ্বভূবন ডেস্ক:

বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত চার হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে চীনের পর সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছেন ইতালিতে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত দেশটিতে এক দিনেই ১৯৬ জনের মৃত্যু হয়। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা ৮২৭ জনে পৌঁছেছে।

 

এমন প্রেক্ষাপটে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে। তাই ইউরোপের এই দেশে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

 

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাত শতাধিক লোক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের ধারণা- আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

 

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে ইতালির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে এরই মধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া গত ৮ মার্চ থেকে অঞ্চলটির বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মাগুরায় দুই মাথা নিয়ে জন্মানো শিশুর দায়িত্ব নিলেন সাইফুজ্জামান শিখর

 

এর আগে ইতালি সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশকিছু কঠোর পদক্ষেপ নেয়। সেগুলোতে বলা হয়, মার্চের মাঝামাঝি পর্যন্ত সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

 

পুরো ইতালিজুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ