সিলেট | |
প্রকাশিত: 2:16 PM, March 14, 2020
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জ ছাতক উপজেলার চেচান থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক সোয়া ১০ টাড় দিকে ছাতক উপজেলার ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে দক্ষিণ পাশে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভবনে বসে জুয়া খেলার সময় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহজাহান কবির (২৭), মৃত. আরফাত মিয়ার ছেলে কবির মিয়া (৪০), চেচান গ্রামের আলা উদ্দিন ছেলে লায়েক আহমদ (৩৫), বাউর গ্রামের আলা উদ্দিন ছেলে মো. শিপন আহমদ(২৭)।
অভিযানকালে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মান্নান, এসআই জহিরুল ইসলাম, এএসআই বাচ্চু মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জাউয়াবাজার পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে দক্ষিণ পাশে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভবনে একটি জুয়াড় আসর বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলা চলছে। তিনি আর বলেন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি