সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ ঘোষণা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ থাকবে।
এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন।
বিমানের ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আর ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট বন্ধ থাকবে ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
ঢাকা-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বিজি৬০১/৬০২ বন্ধ থাকবে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। আর ফ্লাইট বিজি৪০১/৪০২ বন্ধ থাকবে ২৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সব ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি