সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে আইসোলেশনে থাকা এক কিশোরী মারা গেছেন। তার বয়স ছিল ১৬। তিনি
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল(সদর হাসপাতাল)-এর করোনা আইসোলেশন কর্নারে জ্বর,সর্দি ও কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন। কিশোরীর নাম জুলফা বেগম। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে। মঙ্গলবার বেলা ২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল জানান, জীবিত অবস্থায় ওই কিশোরীর থ্রট সোয়াব সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, বেলা ২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। মঙ্গলবার ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু কিশোরীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। দাফন-কাফনের জন্য তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হবে।
প্রসঙ্গত, এর আগে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন কর্নারে কোয়ারেন্টাইনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু হয়। তবে, তার কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি