সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
এদিকে যুক্তরাষ্ট্রেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজও নতুন করে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনায় আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত সবচেয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৬ জনের।
মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে সব মিলিয়ে করোনায় মারা গেছেন ১৭ হাজার ১২৭ জন। মৃত্যুর হার কিছুটা কমলেও নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন ৬০৪ জন। স্পেনেও থামছে না মৃত্যুর মিছিল। দেশটিতে নতুন করে মারা গেছেন ৫৫৬ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৭৮৬ জন। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯ এ। এর বাইরে বেলজিয়ামে নতুন করে ৪০৩ (সব মিলিয়ে ২ হাজার ৩৫), নেদারল্যান্ডসে ২৩৪ (সব মিলিয়ে ২ হাজার ১০১), ইরানে ১৩৩ (সব মিলিয়ে ৩ হাজার ৮৭২) এবং তুরস্কে ৭৬ জন (সব মিলিয়ে ৭২৫) জন মারা গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি