বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুন, আটক ২

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুন, আটক ২

 

বিশ্বনাথ সংবাদদাতা:

সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজপুর গ্রামে হাফিজ নুরুল আমিন (২৪) নামে এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসি গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে এবং বিশ্বনাথ কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে ।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সেলিম মিয়ার বাড়িতে লজিংয়ে থাকতেন নুরুল আমিন। এ ঘটনায় সেলিম মিয়া ও তার ছেলে আশরাফ আহমদ রাতুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে কি কারণে খুন করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি । নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ