ছাত‌কে কর্মহীনদের পাশে সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল

প্রকাশিত: 3:21 PM, April 20, 2020

ছাত‌কে কর্মহীনদের পাশে সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল

 

জুনেদ আহমদ(রুনু), ছাতক :

সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস সংক্রমন মোকা‌বেলায় স্থানীয় সাধারন মানু‌ষের মা‌ঝে গনস‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সি‌লেট বিভা‌গের সা‌বেক শ্রেষ্ট উপ‌জেলা চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল। দে‌শে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থে‌কে স্থানীয় সাধারন মানু‌ষের মা‌ঝে স‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে গনস‌চেতনতামূলক প্রচার প্রচারনা চা‌লি‌য়ে যা‌চ্ছেন তি‌নি।

 

এ‌দি‌কে সরকার ঘো‌ষিত লকডাউ‌নের কার‌নে হোম‌ কোয়া‌রেন্টাই‌নে থাকা স্থানীয় খেটে খাওয়া কর্মহীন শ্র‌মিক ও দিনমজুর অসহায় গ‌রীব প‌রিবা‌রের লোকজ‌নের মা‌ঝে নিজ উ‌দ্যো‌গে খাদ্য সামগ্রী সহায়তার মাধ্য‌মে শুরু থে‌কেই সাধারন মানু‌ষের পাশে দাঁড়ি‌‌য়েছ‌েন সাবেক উপ‌জেলা চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল। ইতিম‌ধ্যে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় ক‌য়েক হাজার কর্মহীন অসহায় শ্র‌মিক, দিনমজুর ও গ‌রীব পরিবারকে খাদ্য সহায়তা প্রদান ক‌রে‌ছেন তি‌নি।

 

উপ‌জেলা চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল এর ব্যক্তিগত সহকা‌রি নেপুর দা‌স গাড়ি (ট্রাক) যো‌গে পাড়া মহল্লায় মানু‌ষের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে শাক-সব‌জি পৌঁছে দি‌চ্ছেন।

আরও পড়ুন  ফুলতলিতে ২ জন নিহতের ঘটনায় মামলা

 

এছাড়াও, উপজেলা যুবলীগ নেতা নুরুজ্জামান ও যুবলীগ নেতা আজির উদ্দিনের মাধ্য‌মে জাউয়াবাজার ইউনিয়নসহ বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের গ্রা‌মাঞ্চ‌লে উপ‌জেলা চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল’র ব্যা‌ক্তিগত পক্ষ থে‌কে এসব শাক-সবজি বিতরণ করা হ‌চ্ছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ