সিলেট ও মৌলভীবাজারে ১১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

সিলেট ও মৌলভীবাজারে ১১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট ও মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-।

 

রোববার (১৯ এপ্রিল) দিনে সিলেটের কোতোয়ালি থানা ও রাতে মৌলভীবাজারের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

 

র‍্যাবের দুটি পৃথক দল ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ১১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ