করোনায় নতুন শনাক্ত ৪১৮, মৃত্যু বেড়ে ১৪৫

প্রকাশিত: 4:54 PM, April 26, 2020

করোনায় নতুন শনাক্ত ৪১৮, মৃত্যু বেড়ে ১৪৫

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬জন।

 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ২ জন। তাদের মধ্যে ঢাকার ৪ জন। দোহারে ১ জন।

আরও পড়ুন  বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ২৪ হাজার ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৩২৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৮ লাখ ৩৭ হাজার ৭২১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৪৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ