সিলেট | |
প্রকাশিত: 12:48 PM, April 27, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪১৬। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৫। আক্রান্ত মোট রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১২২ জন। এ পরিস্থিতিতে সবার মুখে একটাই প্রশ্ন, দেশ কবে করানোমুক্ত হবে? স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে পারছেন না।
তবে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রবিবার বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনা ভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুসারে, গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী করোনভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী ৩০ মের মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।
এ পরিসংখ্যানে গত ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মের মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি