ওসমানী হাসপাতালে এফবিসিসিআই ও সিলেট চেম্বারের সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশিত: 3:55 PM, April 30, 2020

ওসমানী হাসপাতালে এফবিসিসিআই ও সিলেট চেম্বারের সুরক্ষা সামগ্রী প্রদান

 

প্রভাতবেলা ডেস্ক:

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এফবিসিসিআই এর পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের কাছে পিপিই, মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় করোনা আক্রান্ত রোগীদের সেবা দানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এ সকল জিনিস হস্তান্তর করেন।

এ সময় হাসপাতালের পরিচালক করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এসব উপকরণ সরবরাহের জন্য এফবিসিসিআই ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ