নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত

প্রকাশিত: 1:27 PM, May 6, 2020

নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত

 

প্রতিনিধি, নবীগঞ্জ:

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় তানজিনা নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত তানজিনা নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের সফি মিয়ার মেয়ে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই মেয়েটি। এসময় রাস্তা পাড় হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তানজিনাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরিবারে নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন  সুস্থ হয়ে উঠছেন আওয়ামীলীগ নেতারা

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ