হাটহাজারীতে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: 1:25 PM, May 7, 2020

হাটহাজারীতে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

 

প্রতিনিধি, চট্টগ্রাম:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে বখতিয়ার সিকদার (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের শিকদার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ৩ থেকে ৪ জন লোক বখতিয়ার সিকদারকে চড়, লাথি, ঘুষি মেরে পিটিয়ে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।

আরও পড়ুন  এমপি আজাদের বক্তব্যে নাটোরে তোলপাড়

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ