সিলেটের ব্যবসায়ীদের অনুকরণীয় সিদ্ধান্ত

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

সিলেটের ব্যবসায়ীদের অনুকরণীয় সিদ্ধান্ত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের ব্যবসায়ীরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। সাহসী ও সমযোপযোগী সিদ্ধান্ত নিলেন। জীবিকার চেয়ে জীবনের মূল্য বেশী তা-ই প্রমাণ করলেন। ‘সীমিত পরিসরে’ সিলেটে কোন দোকান পাট, শপিংমল, শো-রুম, মার্কেট- বিপনী বিতান খুলবেনা। সকল শ্রেণীর ব্যবসায়ীদের সম্মিলিত এ সিদ্ধান্ত দেশবাসীর জন্য অনুকরণীয়।

শুক্রবার সিলেট নগর ভবনে এক সভায় এ সিদ্ধান জানান সিলেটের ব্যবসায়ীরা। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সিলেট চেম্বার অব কমার্স, বিভিন্ন শপিংমল মালিক পক্ষ, ব্যবসায়ী ও কর্মচারী পক্ষের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিলেটসহ সারাদেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয় পরিস্থতির উন্নতি না হওয়া পর্যন্ত মার্কেট দোকান পাট খোলা উচিত হবেনা। ব্যবসায়ীরা এও বলেন মার্কেটে বিপনী বিতানে দোকানে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন দুরুহ কাজ। ক্রেতা বিক্রেতা জীবন নিয়ে ঝুঁকিতে নামতে চাননা সিলেট নগরীর ব্যবসায়ী সমাজ।

ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান মার্কেট খোলার পক্ষে নয় সিলেটের ব্যবসায়ী সমাজ।তাই  ঈদ উপলক্ষে সিলেট নগরীতে কোন দোকান, মার্কেট, শপিংমল খুলবেনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ