সিলেট | |
প্রকাশিত: 1:06 PM, May 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট মহানগরে মশক নিধনের লক্ষ্যে ওষুধ স্প্রে শুরু করেছে সিলেট সিটি করপোরেশন । সেই সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও চলমান রয়েছে ।
আজ শনিবার (৯ মে) নগরীর ১নং দরগা মহল্লা ওয়ার্ডে মশক নিধনের লক্ষে ওষুধ স্প্রে ও ময়লা-আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে সিসিক।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে নগরের ১নং ওয়ার্ডে ময়লা-আবর্জনা পরিস্কার ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসময় বাসিন্দাদের বাসাবাড়ির আশপাশে এবং যেসকল স্থানে পানি জমে মশার প্রজনন হচ্ছে সে সকল স্থানে মশা মারার ওষুধ স্প্রে করা হয় পাশাপাশি ময়লা-আবর্জনাও পরিস্কার করে সিসিক’র পরিচ্ছন্নতা টিম।
এ কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিসিক ’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। পরে ৪ নং ওয়ার্ডেও মশক নিধন ওষুধ স্প্রে ও ময়লা-আবর্জনা পরিস্কার কার্যক্রম চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
মশক নিধন অভিযানের বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার ৬টি ওয়ার্ডে এবং পর্যায়ক্রমে সব ক’টি ওয়ার্ডে এ অভিযান চালানো হবে। এসময় মেয়র, ডেঙ্গু মশার বিস্তার রোধে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি